০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

বক্স অফিসে ব্যর্থতার পর বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করলেন টাইগার শ্রফ

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৪৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 102

বলিউড অভিনেতা টাইগার শ্রফের নতুন ছবি ‘বাঘি ৪’ প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি। মুক্তির প্রথম সপ্তাহান্তে ৩০ কোটির বেশি আয় করলেও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এর মধ্যেই মুম্বাইয়ের খার এলাকায় নিজের বিলাসবহুল ফ্ল্যাটটি বিক্রি করেছেন টাইগার।

রিয়েল এস্টেট নথি অনুযায়ী, খারের প্রিমিয়াম প্রকল্প রুস্তমজি প্যারামাউন্ট-এর ২২ তলায় থাকা প্রায় দুই হাজার বর্গফুট আয়তনের ওই ফ্ল্যাটটি বিক্রি হয়েছে ১৫.৬ কোটি রুপিতে। এতে প্রশস্ত কার্পেট এলাকা, বিল্ট-আপ স্পেস ও একাধিক গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। ক্রেতা সানদীপ সারাফ স্ট্যাম্প ডিউটি বাবদ ৯৩.৬০ লাখ এবং রেজিস্ট্রেশন ফি বাবদ ৩০ হাজার রুপি দিয়েছেন।

টাইগার ২০১৮ সালে ফ্ল্যাটটি কিনেছিলেন ১১.৬২ কোটিতে। বিক্রির সময় তিনি প্রায় ৩১ শতাংশ লাভ করেছেন। খার মুম্বাইয়ের অন্যতম ব্যস্ত ও উচ্চমূল্যের এলাকা; বিমানবন্দর, হাইওয়ে ও ব্যবসায়িক জোনের কাছাকাছি হওয়ায় এখানকার সম্পত্তির চাহিদা সবসময় বেশি।

২০১৬ সালে মুক্তি পাওয়া প্রথম বাঘি সিরিজ বক্স অফিসে দারুণ সাফল্য পায়। বাঘি ২ সেই ধারা বজায় রাখলেও করোনা মহামারির ধাক্কায় ভরাডুবি হয় বাঘি ৩-এর। তাই বাঘি ৪ নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। ছবিতে টাইগারের রক্তাক্ত লুক ও সঞ্জয় দত্তের অভিনয় আলোচনায় আসলেও বক্স অফিসে আশানুরূপ ফল পায়নি।

দক্ষিণী পরিচালক এ. হর্ষার পরিচালনায় বলিউডে আত্মপ্রকাশ ঘটে এই ছবির মাধ্যমে। প্রযোজনায় ছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা। ৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ছবিটি একই দিনে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর সঙ্গে প্রতিযোগিতায় নামে।

ব্যর্থতার মাঝেও থেমে নেই টাইগার শ্রফের ক্যারিয়ার। সামনে তার হাতে রয়েছে দুটি বড় প্রজেক্ট—মুরাদ খেতানি প্রযোজিত একটি হাই-কনসেপ্ট অ্যাকশন ফিল্ম এবং করণ জোহর প্রযোজিত রাজ মেহতা পরিচালিত ‘লগ যা গলে’।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বক্স অফিসে ব্যর্থতার পর বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করলেন টাইগার শ্রফ

আপডেট: ০২:৪৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫