০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

কাতারে ইসরায়েলি হামলার সমালোচনায় ট্রাম্প

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 40

হামাস নেতাদের হত্যার উদ্দেশ্যে কাতারের দোহায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জেরে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে সমালোচনা করেছেন এই হামলার।

রোববার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউ জার্সির মোরিসটাউন বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “কাতার ঘিরে ইসরায়েলকে খুব, খুব সতর্ক হতে হবে। হামাসের ব্যাপারে কিছু করতে হবে ঠিকই, তবে কাতার যুক্তরাষ্ট্রের মহান মিত্র।”

এর আগে শুক্রবার নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজ করেন ট্রাম্প। ওই সময় কাতারের প্রধানমন্ত্রীকে তিনি “চমৎকার মানুষ” বলে উল্লেখ করেন।

এদিকে, দোহায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার পর কাতারের পাশে দাঁড়িয়েছে আরব ও মুসলিম বিশ্ব। রবিবার দোহায় শুরু হওয়া আরব-মুসলিম শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া রাষ্ট্রগুলো ইসরায়েলের হামলাকে “বর্বর” আখ্যা দিয়ে নিন্দা জানায়। তারা কাতারের সার্বভৌমত্ব রক্ষায় নেওয়া আইনগত পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানায়।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি সম্মেলনে বলেন, “এই আক্রমণের বিরুদ্ধে কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে।”

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কাতারে ইসরায়েলি হামলার সমালোচনায় ট্রাম্প

আপডেট: ১২:৩৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫