০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

আমাদের দেশকে অপমান করা হয়েছে: মোস্তাফিজ ইস্যুতে ফখরুল

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 29

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের দেশের ক্রিকেটারকে অপমান করা হয়েছে মানে আমাদের দেশকে অপমান করা হয়েছে। এই ক্রিকেটের ব্যপারে আন্তর্জাতিক রাজনীতি স্পর্শ জড়িত আছে। আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে।’

ক্রিকেট কন্ট্রোল বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের সঙ্গে একমত প্রকাশ করে বিএনপি মহাসচিব জানান, ছোটখাটো বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্যে সমাধান করাই উত্তম।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

এই সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারার বিষয়টিকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘আমি আগেও বলেছি দেশের আইনশৃঙ্খলা নিয়ে আমরা চিন্তিত ও উদ্বীগ্ন। এখনো সরকার সব অস্ত্র উদ্ধার করতে পারেনি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেইরকম উন্নতি হয়েছে বলে আমি মনে করিনা। তবে আমরা আশাবাদি নির্বাচন চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা  আরো উন্নত করবে ভালো করবে।’

মির্জা ফখরুল বলেন, ‘বিগত সরকার তিস্তা নদীর পানির হিস্যা আদায় করতে পারেনি। আমাদের জনগণের সাথে কমিটমেন্ট আছে, তিস্তা-পদ্মাসহ অভিন্ন যত নদী আছে সবগুলোর ব্যপারে আমরা ভারতের সাথে এনগেজ করবো। তাদের কাছ থেকে পরস্পর দুই দেশের সম্মান বজায় রেখে পানির হিস্যা আদায় করার চেষ্টা করবো।’

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আমাদের দেশকে অপমান করা হয়েছে: মোস্তাফিজ ইস্যুতে ফখরুল

আপডেট: ০৩:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬