ভোট দিলেন খেলাফত মজলিসের আমীর মামুনুল হক

- আপডেট: ১০:২৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 7
১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের জামায়াতের ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় তিনি তার ভোট প্রদান করেন।সকাল সাড়ে ৭ টায় ভোটগ্রহণ শুরুর পর সকালেই তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ সময় কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মামুনুল হক কেন্দ্রে প্রবেশের সময় সমর্থকদের একটি ছোট দল উপস্থিত ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং ভোটগ্রহণ কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। নারী ও পুরুষ ভোটারদের জন্য পৃথক পৃথক বুথের ব্যবস্থা রাখা হয়েছে। সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশেই চলছে ভোট।
ঢাকা-১৩ আসনে এবারের নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গুরুত্বপূর্ণ এই আসনে ভোটারদের উপস্থিতি ও প্রার্থীদের প্রচারণা ঘিরে শুরু থেকেই ছিল ব্যাপক আলোচনা। ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশের দিকে এখন সবার নজর। ৪ লাখের বেশি ভোটার সংখ্যার মধ্যে ভোটাররা কাকে জয়ী করবেন।



















