ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করছে কর্মজীবী মানুষ

- আপডেট: ১০:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / 101
ঈদুল আজহার দীর্ঘ ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করছে নগরবাসী। ছবিটি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা। ছবি : ইউএনএ
ঈদুল আজহার দীর্ঘ ছুটি কাটিয়ে আগেভাগে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষেরা।
বৃহস্পতিবার (১২ জুন) রাজধানীর কমলাপুর রেল স্টেশন, বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালগুলোতে দেখা গেছে ঢাকায় ফেরা মানুষের চাপ।
পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে অতিরিক্ত ভিড় ও যানজট এড়াতে আগেভাগে ঢাকায় অনেকে ফিরছেন তারা।
যাত্রীদের ভাষ্য, বরিশাল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো যথাসময়ের আগেই সদরঘাটে পৌঁছেছে। তবে লঞ্চের ভেতর ও বাইরে বাড়তি যাত্রীর কোনো চাপ ছিল না। মূলত পদ্মা সেতু চালুর পর থেকে লঞ্চের উপর চাপ কিছুটা কমায় অনেকটা স্বস্তিতে ঈদযাত্রা করছেন যাত্রীরা।
কমলাপুর রেলস্টেশন থেকে যেমন একে একে ছেড়ে যাচ্ছে ট্রেন, ঠিক তেমনি আবার যাত্রী নিয়ে ফিরেও আসছে এক একটি ট্রেন। টার্মিনালগুলোতেও একই রকম চিত্র দেখা গেছে।
এবারের ঈদে দীর্ঘ ছুটি থাকায় স্বস্তিতে বাড়ি যায় কর্মজীবীরা। তাই ঈদ শেষে ধাপেধাপে ফিরছেন তারা।










