০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

৩০ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ

ইউএন এ প্রতিনিধি:
  • আপডেট: ০৩:২৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 55

দুই জেলার সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গাসহ মোট ৩০ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। এর মধ্য মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে গত বৃহস্পতিবার ভোরে ১২ রোহিঙ্গাকে ঠেলে দেওয়া হয়। এ ছাড়া নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে গতকাল শুক্রবার ভোরে ঠেলে দেওয়া হয় ১৬ জনকে।

মৌলভীবাজার বিজিবি ব্যাটালিয়ন-৫২ জানায়, বৃহস্পতিবার ভোরে বড়লেখার বাতামোড়াল পানপুঞ্জি দিয়ে ওই ১২ রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। বিজিবির একটি টহল দল তাদের আটক করে। আটকদের মধ্যে চারজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে। বিজিবি ব্যাটালিয়ন-৫২ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক চৌধুরী জানান, আটকদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ভোরে উপজেলার শীতলমাঠ বিওপির সীমান্ত পিলার ২৫৪/১ এস-এর কাছ দিয়ে ওই ১৬ জনকে ঠেলে দেওয়া হয়। বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটকদের মধ্যে পাঁচ শিশু ও চারজন নারী। জিজ্ঞাসাবাদে আটকরা নিজেদের বাংলাদেশি বলে পরিচয় দিয়েছে। তারা বেশ কয়েক বছর আগে রাজশাহী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল। তাদের পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে সাতক্ষীরার শ্যামনগর ও মুজিবনগরের মেহেরপুর দিয়ে ভারতীয় সীমান্তের মধ্যে আটক ১২ বাংলাদেশিকে পৃথকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের আমুদিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা আট বাংলাদেশিকে হস্তান্তর করে। বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় সাতক্ষীরার তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আবুল কাশেম একটি জিডি করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমকালে বিএসএফ ওই আট বাংলাদেশিকে আটক করে। তাদের বাড়ি খুলনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, যশোর, নারায়ণগঞ্জ ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।

অন্যদিকে শুক্রবার দুপুরে মুজিবনগর সীমান্ত দিয়ে বিএসএফ শিশুসহ চার বাংলাদেশিকে হস্তান্তর করে। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়। ফেরত আসা ব্যক্তিদের বাড়ি চাঁদপুর জেলায়। তারা ভারতের রাজস্থানের বিকান জেলার ভেসকলোনি থানার পাবনপুরি গান্ধী কলোনিতে বসবাস করতেন। গত ২৮ আগস্ট স্থানীয় পুলিশ তাদের আটক করে। বিজিবি ফেরত আসা চারজনকে মুজিবনগর থানায় হস্তান্তর করেছে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

৩০ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ

আপডেট: ০৩:২৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫