০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

মাদ্রাসার টাকা তুলতে গিয়ে গণপিটুনির শিকার তিন খাদেম

ইউএন এ প্রতিনিধি:
  • আপডেট: ১২:৩০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 48

নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার সাহায্যের টাকা তুলতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন ৩ জন খাদেম। এ সময় তাদের মাথা চুল কেটে দেয় এলাকাবাসী।

শনিবার(২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে এই ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার হলেন- পাবনা জেলার ফরিদপুর উপজেলার রাহদ নাগধা পাড়া গ্রামের মৃত আখতার হোসেনের ছেলে মোঃ আনোয়ার হোসেন(৩০) একই গ্রামের মৃত হামজা প্রামানিকের ছেলে মোঃ রফিকুল ইসলাম(৩৬) এবং মৃত ফিরোজ হোসেনের ছেলে মোঃ মামুন হোসেন(২৩)।

এলাকাবাসী জানান, তিনজন ব্যক্তি সিংড়া চলনবিল আল-জামিয়া মহিলা মাদ্রাসার নামে রশিদ দিয়ে দোকানে দোকানে ও বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছিল। কিন্তু স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদেরকে আটক করে একটি দোকানের মধ্যে আটকে রাখে।

পরে তাদের মাথার চুল কেটে ও গণপিটুনি দেয় স্থানীয়রা। এসময় তাদের কাছে থাকা নগদ ৫ হাজার টাকা জব্দ করে। পরে ঘটনাস্থল থেকে নলডাঙ্গা থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ওই গণপিটুনির শিকার তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মাদ্রাসার টাকা তুলতে গিয়ে গণপিটুনির শিকার তিন খাদেম

আপডেট: ১২:৩০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫