আগামী রমজানে কোনো পণ্যের সংকট হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

- আপডেট: ০৪:৪০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
- / 100
আজ (১৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, আগামী রমজানে কোনো পণ্যের সংকট হবে না,
আমদানিকারক ও প্রস্তুতকারকদের সঙ্গে বসে তেলের দাম ঠিক করে দেওয়া হবে এবং সেই সঙ্গে খেজুরের শুল্কও কমিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভারত আমাদের কাছে পেঁয়াজ ও চিনি রপ্তানি করতে রাজি হয়েছে৷ সেই সাথে ভারতসহ পার্শ্ববর্তী অন্যান্য দেশ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ রাখতে সরকার কাজ করবে।
চালের বাজার সম্পর্কে খাদ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, আমাদের প্রায় ১৭ লাখ টনের বেশি চাল মজুদ রয়েছে,তাই আপাতত চালের কোন সংকট নেই।
বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের টিসিবি একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক,সহ-সভাপতি এস প্রতাপ মুকুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মারুফসহ অনেকে।










