০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

আটকের পর ডিবি কার্যালয়ে নুসরাত ফারিয়া

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ০৪:১৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / 64

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া -ফাইল ফটো

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন। তিনি ভাটারা থানার একটি মামলার আসামি।

রোববার (১৮ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এই অভিনেত্রীকে বিমানবন্দরেই জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানায় হস্তান্তর করা হয়।

ভাটারা থানা থেকে পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

নুসরাত ফারিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, তার (নুসরাত ফারিয়া) বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ভাটারা থানায় মামলা রয়েছে। ভাটারায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে তিনিসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, যেহেতু মামলা রয়েছে সেজন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। এরপর ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয়।

নুসরাত ফারিয়া আটক, নাকি মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, মামলা যেহেতু আছে তবে সেই মামলায় তার সংশ্লিষ্টতা কতটুকু আছে সেটি পর্যালোচনা করার পর গ্রেপ্তারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আটক।

উল্লেখ্য, গত ঈদুল ফিতরে মুক্তি পায় নুসরাত ফারিয়া অভিনীত সিনেমা ‘জ্বীন-৩’। এক বছর বিরতির পর পর্দায় ফিরেও ভাগ্য সুপ্রসন্ন হয়নি অভিনেত্রীর। তবে আলোচনায় ছিল সিনেমাটির গান ‘কন্যা’। ঢালিউডের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন ফারিয়া।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আটকের পর ডিবি কার্যালয়ে নুসরাত ফারিয়া

আপডেট: ০৪:১৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫