ঈদে গণমাধ্যমে পাঁচ দিন ছুটি দাবি ডিআরইউর

- আপডেট: ১২:১৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / 119
ছবি : প্রতীকি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গণমাধ্যমে পাঁচ দিন ছুটি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল শুক্রবার (২৩ মে) এক বিবৃতিতে এ দাবি জানান।
চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৭ জুন বাংলাদেশে কুরবানির ঈদ হতে পারে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার ৫ থেকে ১৪ জুন একটানা ১০ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন। পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন।
কিন্তু ঈদে সংবাদপত্র মাত্র তিন দিনের ছুটি দেওয়া হয়, যা বৈষম্যমূলক। একই সঙ্গে এই সময়ে কোনো হকারও পত্রিকা বিক্রি করবে না। তাই আসন্ন ঈদুল আজহায় সংবাদপত্র পাঁচ দিন বন্ধ রাখার জন্য নোয়াবের কাছে দাবি জানাচ্ছি।












