০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

তামান্নাকে নিয়ে প্রতিবাদের ঝড়

ইউএনএ ডেস্ক
  • আপডেট: ০২:০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 122

তামান্না ভাটিয়া -ছবি : ফাইল ফটো

সম্প্রতি তামান্না ভাটিয়ার নাম কর্নাটকের সরকারি সাবান ‘মাইসোর স্যান্ডেল’র বিজ্ঞাপনী দূত হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপর থেকেই প্রতিবাদের ঝড়। সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দাদের দাবি, কন্নড় চলচ্চিত্রের কোনো নায়িকাকে না বেছে কেন তামান্নাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হলো? প্রশ্ন তুলে একই কণ্ঠে আওয়াজ তুলেছে কর্নাটকবাসীর একাংশ। অনেকে আবার কন্নড় অভিনেত্রী রুক্মিণী বসন্তের নামও প্রস্তাব করেছেন।

জানা গেছে, মাইসোর স্যান্ডেল সংস্থার সঙ্গে ২ বছরের চুক্তি হয়েছে তামান্নার। যার জন্য মোটা অংকের পারিশ্রমিক পাচ্ছেন তিনি।

একটি সূত্রে জানা গেছে, ৬.২০ কোটি রুপিতে চুক্তিবদ্ধ হন তামান্না। তবে এ প্রতিষ্ঠানকে জাতীয় স্তরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষিণী সুন্দরীকে নির্বাচন করলেও সেটা ভালো মনে নেয়নি কর্নাটকবাসীদের একাংশ। এরপর প্রতিবাদের আগুন তাদের সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে।

বিপাকে পড়ে সবশেষে সব কিছু নিয়ন্ত্রণ করতে মাঠে নামতে হয় মন্ত্রী এমবি পাতিলকে। তার সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি তামান্না ভাটিয়াকে বিজ্ঞাপনী দূত হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন।

এ প্রসঙ্গে পাতিলের ভাষ্য, কন্নড় চলচ্চিত্র শিল্পের প্রতি আমাদের সম্পর্ণ শ্রদ্ধা রয়েছে। এমনকী কিছু কন্নড় সিনেমা তো বলিউড সিনেমার ব্যবসাকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। মাইসোর স্যান্ডেল কর্নাটকে খুব জনপ্রিয় এক প্রসাধনী সংস্থা। এবার সেই জায়গাটা আরও পোক্ত করতে হবে। তবে এবার মাইসোর স্যান্ডেলের ব্যবসার পরিধি বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

তামান্নাকে নিয়ে প্রতিবাদের ঝড়

আপডেট: ০২:০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫