০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ঈদেও খোলা থাকবে সব ফিলিং স্টেশন

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ১২:১৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 104

ঈদের দিনসহ আগের সাতদিন ও ঈদের পরের পাঁচদিন ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখা হবে -ফাইল ছবি

ঈদুল আজহায় সড়কপথে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ আগের সাতদিন ও ঈদের পরের পাঁচদিন ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখা হবে।

বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে রাস্তায় তেলের প্রয়োজন হলে যানবাহনগুলোকে ঝামেলায় পড়তে হবে না। পাশাপাশি ঘরমুখী মানুষের দুর্ভোগও লাঘব হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

ঈদে যাত্রীদের নিরাপদে ও নির্বিঘ্নে সড়কপথে চলাচলে এজন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই দিনগুলোতে সিএনজি/ফিলিং স্টেশনগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ১২ মে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিভাগের সিনিয়র সচিব।

বৈঠকে বলা হয়, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখা যাবে না। এই সিদ্ধান্তের আলোকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, ঈদের দিনসহ আগে ও পরে মোট পাঁচ দিন দেশের সব ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখতে হবে। এতে যানবাহনের চলাচল সহজ হবে এবং ঈদযাত্রায় ভোগান্তি কমবে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ঈদেও খোলা থাকবে সব ফিলিং স্টেশন

আপডেট: ১২:১৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫