০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

মাভাবিপ্রবিতে পরীক্ষায় অনিয়ম: দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কৃত

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট: ০৪:৩৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 274

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় / ইউএনএ 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সেমিস্টার পরীক্ষায় অনিয়মজনিত আচরণের দায়ে দুই শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুল্লাহ্-আল-রিপন বিষয়টি শনিবার (৫ জুলাই) নিশ্চিত করেন। তিনি জানান, ৩৭তম শৃঙ্খলা বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (চতুর্থ বর্ষ, দ্বিতীয় সেমিস্টার) ছাত্র আব্দুল আলীম এবং গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (দ্বিতীয় বর্ষ, প্রথম সেমিস্টার) ছাত্র সজিব হোসেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত বহিষ্কারকাল শেষ হলে তারা পরবর্তী ব্যাচের সঙ্গে একাডেমিক কার্যক্রমে পুনরায় অংশগ্রহণ করতে পারবে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মাভাবিপ্রবিতে পরীক্ষায় অনিয়ম: দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কৃত

আপডেট: ০৪:৩৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫