ফুটবল খেলায় শিশুদের মারামারি : পরিবারের নামে মামলা

- আপডেট: ০৭:৫০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / 232
পঞ্চগড়ে ফুটবল খেলায় শিশুদের মধ্যে মারামারির ঘটনায় এক পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করায় সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার / ইউএনএ
পঞ্চগড়ে ফুটবল খেলায় শিশুদের মধ্যে মারামারির ঘটনায় এক পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঐ পরিবার বলছেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি পরিবারের চার জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ( ১০জুলাই ) দুপুরে টিটিহি পাড়া বাজারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে এমন অভিযোগের কথা জানান তারা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানায় গত ১ জুলাই পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের টিটিহি পাড়া এলাকার ঝালিংগীগজ সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলছিল স্থানীয় শিশুরা। একসময় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এসময় সাতমেড়া গ্রামের মনসুর আলীর ছেলে এবং রায় পাড়া গ্রামের আইনজীবী সনেটের ভাতিজাও ফুটবল খেলায় অংশ নিয়ে মারামারিতে লিপ্ত হয়। তারা সবাই প্রার্থমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ।
একসময় স্থানীয়রা মারামারি থামালেও মনসুরের পরিবারের সাথে সনেটের পরিবারের ঝগড়া শুরু হয়। পরে তা সংঘর্ষে রুপ নেয়। মনসুর আলী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন । এসময় তার স্ত্রী কহিনুর বেগম, বোন প্রমিলা বেগম এবং প্রতিবেশী রাশেদুজ্জামান লিটনও বক্তব্য রাখেন। এসময় তিনি আরও বলেন, শিশুদের এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইনজীবী সনেট আমাদের পরিবারের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তিনি নিজে এবং তার অনুসারীরা আমাদের বাড়িতে হামলা চালান। শুধু তাই নয়, আমাদের বিরুদ্ধে পঞ্চগড় আদালতে একটি মিথ্যা মামলাও দায়ের করা হয়।
সম্প্রতি দেবনগড় ইউনিয়নের মাগুরমারী বাজারে তার পরিবারকে ‘হেয় প্রতিপন্ন’ করতে মিথ্যা অভিযোগের ভিত্তিতে মানববন্ধনও করেছে আইনজীবী সনেটের পরিবার। এতে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্য বক্তারা বলেন, একটি শিশুর সঙ্গে আরেক শিশুর খেলার সময়ের ঝগড়াকে কেন্দ্র করে একজন প্রভাবশালী ব্যক্তির এমন আচরণ অনাকাঙ্ক্ষিত ও আইনবিরোধী। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তির দাবি জানান তারা। এ ব্যাপারে আইনজিবী সনেট সকল অভিযোগ অশিকার করে বলেন, আমার পরিবারের উপর হামলা করেছে। তাই মামলা করেছি।










