০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদ শেষ হলেই ফেরত পাঠাবে যুক্তরাজ্য

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 78

ভিসার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিদেশি শিক্ষার্থীদের দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্যের সরকার। সোমবার এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইতোমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি শিক্ষাজীবন শেষ করার পরও ব্রিটেনে অবস্থান করছেন প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে মন্ত্রণালয়। বৈধতা না থাকলে যেকোনো সময় তাদের জোরপূর্বক ফেরত পাঠানো হবে বলে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে পাঠানো এক লিখিত বার্তায় বলা হয়েছে, “যদি আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে যেকোনো সময় আপনাকে দেশে ফেরত পাঠানো হতে পারে। আশ্রয়ের জন্য আবেদন করলে তা নির্দিষ্ট মানদণ্ডে যাচাই করা হবে। আবেদন ত্রুটিপূর্ণ হলে অবিলম্বে বাতিল করা হবে। আপনি যদি সেই মানদণ্ডে উত্তীর্ণ না হতে পারেন, তাহলে কোনো ধরনের সহায়তাও পাবেন না।”

বার্তায় আরও বলা হয়, “যদি যুক্তরাজ্যে বসবাসের বৈধ অধিকার না থাকে, তবে অবশ্যই দেশ ছাড়তে হবে। স্বেচ্ছায় না করলে কর্তৃপক্ষ জোরপূর্বক ফেরত পাঠাবে।”

অন্যদিকে, যুক্তরাজ্যের শিক্ষার্থী নেতা এবং ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়নের সাধারণ সম্পাদক জো গ্র্যাডি এই পদক্ষেপের সমালোচনা করেছেন। তিনি বলেন, “যুক্তরাজ্যের শিক্ষাব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা, যেখানে বিদেশি শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। যারা শিক্ষাজীবন শেষে থেকেও ব্রিটেনের অর্থনীতিকে শক্তিশালী করছে, তাদের স্বাগত জানানো উচিত, ফেরত পাঠানো নয়।”

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদ শেষ হলেই ফেরত পাঠাবে যুক্তরাজ্য

আপডেট: ১২:৪৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫