০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

ভুয়া জন্মনিবন্ধনে জামিন–আইনজীবীর বিরুদ্ধে মামলার নির্দেশ

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 64

গাইবান্ধায় আলোচিত হ্যাকার চক্রের হোতা পলাশ রানাকে (২৫) শিশু হিসেবে দেখিয়ে ভুয়া জন্মনিবন্ধন তৈরি করে জামিন নেওয়ার ঘটনায় অভিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট শেফাউল ইসলাম রিপনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন জেলা শিশু আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে আদালতের বিচারক এই নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী, আদালতের পেশকার সালাহউদ্দিন বাদী হয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ হাতে পাওয়া গেছে। যাচাই-বাছাই ও প্রয়োজনীয় সংশোধনের পর মামলাটি নিয়মিত প্রক্রিয়ায় রূপ নেবে।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে অ্যাডভোকেট শেফাউল ইসলাম রিপন বলেন, “মামলা হলে আদালতেই এর জবাব দেব।”

এর আগে গত ১৫ জুলাই সেনা ও পুলিশের যৌথ অভিযানে গাইবান্ধার গোবিন্দগঞ্জের তালুককানুপুর গ্রাম থেকে পলাশ রানা ও তার তিন সহযোগীকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল সিমকার্ড, মোবাইল ফোন ও প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রথমে জেলা ও দায়রা জজ আদালতে পলাশ রানার জামিন আবেদন খারিজ হলে গত ৩ আগস্ট শিশু আদালতে তার বয়স ১৭ বছর ৭ মাস দেখিয়ে আবেদন করা হয়। সেই ভিত্তিতে আদালত জামিন মঞ্জুর করেন।

তবে তদন্তে বেরিয়ে আসে ভিন্ন চিত্র। জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ ১ জুন ২০০০ এবং মামলার এজাহারেও বয়স ২৫ বছর উল্লেখ ছিল। অথচ জন্মনিবন্ধনে লেখা হয় ১৫ জানুয়ারি ২০০৮। এই অসঙ্গতিই পুরো প্রতারণার কৌশল ফাঁস করে দেয়।

পরে গত ১২ আগস্ট দায়রা জজ আদালতে আইনজীবী সরওয়ার হোসেন বাবুল বিষয়টি উত্থাপন করেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু বকর সিদ্দিক ছানা আদালতকে জানান, ভুয়া জন্মনিবন্ধনের মাধ্যমে নেওয়া জামিন বাতিল করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ভুয়া জন্মনিবন্ধনে জামিন–আইনজীবীর বিরুদ্ধে মামলার নির্দেশ

আপডেট: ১২:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫