০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
ডলার বাজারে স্থিতিশীলতা আনতে ৪৭.৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ইউএনএ নিউজ ডেস্ক
- আপডেট: ১২:২৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / 79
দেশের বৈদেশিক মুদ্রাবাজারে সরবরাহ বাড়াতে এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নিলামের মাধ্যমে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নিলামে আটটি ব্যাংক থেকে মোট ৪৭.৫০ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করা হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নিলামে প্রতি ডলারের বিনিময় হার নির্ধারণ করা হয়েছিল ১২১.৭০ থেকে ১২১.৭৫ টাকা। কাট-অফ রেট ছিল ১২১.৭৫ টাকা।
তিনি বলেন, “বাজারে ডলারের সহজলভ্যতা নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
চলতি অর্থবছরে এর আগেও একাধিকবার নিলামের মাধ্যমে ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক। নীতিনির্ধারকরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ বাজারে চাহিদা-সরবরাহের ভারসাম্য রক্ষা করতে সহায়ক হবে।
ট্যাগ :




















