নির্বাচনের আগে দুই হাজার এএসআই নিয়োগ দেবে পুলিশ: আইজিপি

- আপডেট: ০৬:২১:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / 114
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ বাহিনীতে দুই হাজার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। পাশাপাশি আরও দুই হাজার সদস্যকে পদোন্নতির মাধ্যমে এএসআই করা হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আইজিপি।
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, সরকার আসন্ন নির্বাচনকে রোল মডেল হিসেবে আয়োজন করতে চায়। সে লক্ষ্যে মাঠ প্রশাসনকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
আইজিপি আরও জানান, নির্বাচনে দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আরও বলেন, নির্বাচনের আগে লটারির মাধ্যমে ডিসি ও ইউএনও পদায়ন করার তথ্য সঠিক নয়।




















