ইনবক্সের বিরক্তিকর প্রস্তাব ফাঁস করে আলোচনায় পিয়া জান্নাতুল

- আপডেট: ০৪:২৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / 58
তারকাদের জন্য ভক্তদের উচ্ছ্বাস নতুন কিছু নয়। তবে অনেক সময় তা সীমা ছাড়িয়ে বিরক্তিকর পরিস্থিতিও তৈরি করে। এবার তেমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী পিয়া জান্নাতুল।
সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত নিজেকে পিয়ার “অন্ধভক্ত প্রেমিক বন্ধু” দাবি করে ইনবক্সে ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব পাঠান। তিনি লেখেন, দীর্ঘদিন ধরে পিয়ার প্রতি দুর্বল হয়ে আছেন এবং তাকে ফিরিয়ে না দেওয়ার অনুরোধ জানান। আরও এগিয়ে তিনি পিয়ার ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বার চান।
অভিনেত্রীর সঙ্গে “শুধু দু’জনের মধ্যে গোপন প্রেম” করার ইচ্ছাও প্রকাশ করেন ওই ভক্ত।
কিন্তু জবাবে পিয়া দেন এক চমকপ্রদ উত্তর। তিনি ভক্তকে একটি নাম্বার দেন—যা আসলে গুলশান থানার ফোন নম্বর। পরবর্তীতে সেই মেসেজ ও জবাবের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেন তিনি।
পিয়ার পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। অনেকে তার বুদ্ধিমত্তার প্রশংসা করেন, আবার অনেকেই ভক্তদের এমন বাড়াবাড়ি আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।










