০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরিতে বাড়ল ৩ হাজার ৪৪ টাকা

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 82

ছবি: ফাইল ছবি

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ মূল্য।

বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে নতুন দামের ঘোষণা দেওয়া হয়।

বাজুস জানিয়েছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য বৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দাম (প্রতি ভরি – ১১.৬৬৪ গ্রাম):

  • ২২ ক্যারেট সোনা – ১,৭৮,৮৩২ টাকা

  • ২১ ক্যারেট সোনা – ১,৭০,৭০৩ টাকা

  • ১৮ ক্যারেট সোনা – ১,৪৬,৩১৩ টাকা

  • সনাতন পদ্ধতির সোনা – ১,২১,১৬৬ টাকা

এছাড়া, বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরিতে বাড়ল ৩ হাজার ৪৪ টাকা

আপডেট: ০৪:৩৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫