০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে ধাক্কা লাগায় সংঘর্ষে আহত অন্তত ৩০

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 65

ছবি: ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে ধাক্কা লাগায় সংঘর্ষে আহত অন্তত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিলকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা হাসপাতাল মোড় এলাকায় এ সংঘর্ষ শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত দফায় দফায় চলে। এতে অংশ নেয় স্থানীয় সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের লোকজন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার প্রস্তুতিকালে উচালিয়াপাড়ার এক যুবক ও সৈয়দটুলার এক যুবকের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ ঘটনা থেকে প্রথমে কথা কাটাকাটি, পরে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন, যাদের অনেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে ধাক্কা লাগায় সংঘর্ষে আহত অন্তত ৩০

আপডেট: ১২:০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫