০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানদের খালাস বহাল

ইউএনএ নিউজ ডেস্ক
- আপডেট: ১২:০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / 50
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাসের হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে এ রায় দেন। হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধন ও প্রত্যাহার সাপেক্ষে পর্যবেক্ষণসহ এই আদেশ দেওয়া হয়।
এর আগে, রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর গত ২১ আগস্ট শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য আজকের তারিখ ধার্য করেছিলেন। সকাল ১০টা ৫ মিনিটে বিচারপতিরা এজলাসে আসেন এবং প্রধান বিচারপতি রায় ঘোষণা শুরু করেন। সকাল ১০টা ১৮ মিনিটে রায় ঘোষণা শেষ হয়।
ট্যাগ :




















