০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

পরশুরামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 77

ছবি: পরশুরামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

ফেনীর পরশুরামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে স্টেশন রোড এলাকায় এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—মো. ইসমাইল, মো. তাজুল ইসলাম, জালাল উদ্দিন টুটুল, মো. সোহেল, মৃধুল, তৌহিদ, পাপ্পু ও মো. হোসেন। এর মধ্যে ইসমাইল ও তাজুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে নেতাকর্মীরা সমবেত হন। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। মঞ্চের সামনে বসা নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের অনুসারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

আব্দুল হালিম মানিক দাবি করেন, হামলায় তার অন্তত সাত থেকে আটজন কর্মী আহত হয়েছেন। গুরুতর আহত যুবদল নেতা ইসমাইল ও তার ছেলে বর্তমানে ফেনীতে চিকিৎসাধীন। তিনি বলেন, এ বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতারা।

অন্যদিকে আবু তালেব বলেন, মঞ্চের সামনে বসা নিয়ে সামান্য বিশৃঙ্খলা হলেও এখানে কোনো গ্রুপিং নেই। যারা অশান্তি করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পরশুরাম মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহমেদ জানান, পুলিশ শুরু থেকেই ঘটনাস্থলে ছিল এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতরা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

পরশুরামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

আপডেট: ১২:১৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫