০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

ডাকসু ভিপি পদে উমামা ফাতেমা, প্রতিশ্রুতি নারীবান্ধব ক্যাম্পাস

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 68

ছবি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের প্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। নির্বাচিত হলে নারীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলাকে তিনি তার অঙ্গীকারের কেন্দ্রবিন্দুতে রেখেছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নারী শিক্ষার্থীদের আবাসন সংকট, নিরাপত্তাহীনতা ও বৈষম্যমূলক আচরণের বাস্তবতা তুলে ধরে প্রতিশ্রুতি দেন কার্যকর পদক্ষেপ নেওয়ার।

তার নির্বাচনী অঙ্গীকারে নারীদের জন্য তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে—
১. আবাসন সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
২. অনাবাসিক ও বিবাহিত ছাত্রীদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপন।
৩. প্রতিটি আবাসিক হলের ফটকে নারী গেটকিপার নিয়োগ।

এ ছাড়া এক হলের ছাত্রী অন্য হলে প্রবেশের সুযোগ নিশ্চিত করার কথাও তিনি বলেছেন। উমামা ফাতেমার ভাষায়, “আমি চাই এ ক্যাম্পাস হবে সত্যিকারের নারীবান্ধব ক্যাম্পাস, যেখানে কেউ লিঙ্গ পরিচয়ের কারণে পিছিয়ে থাকবে না।”

ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে এবং একই দিনে গণনা শেষে ফল ঘোষণা করা হবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ডাকসু ভিপি পদে উমামা ফাতেমা, প্রতিশ্রুতি নারীবান্ধব ক্যাম্পাস

আপডেট: ১২:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫