০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

খুলনায় গণঅধিকার পরিষদের মিছিল থেকে জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 66

ছবি: খুলনায় গণঅধিকার পরিষদের মিছিল থেকে জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর

খুলনায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে জাতীয় পার্টি (জাপা) কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় কার্যালয়ের সাইনবোর্ড, গ্রিল ও লাইট ভাঙচুর করা হয় এবং বিভিন্ন কাগজপত্র ও মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ে মহানগর ও জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ফেরিঘাট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ডাকবাংলো মোড়ে পৌঁছালে বিক্ষুব্ধরা জাপা কার্যালয়ে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এরপরও বিক্ষোভকারীরা ফেরিঘাট মোড়ে গিয়ে সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে।

গণঅধিকার পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম এস কে রাশেদ বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।”

জাতীয় পার্টির খুলনা মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করে বলেন, “আমাদের অফিসে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। সব ডকুমেন্ট নষ্ট করা হয়েছে। প্রশাসন নীরব দর্শক ছিল।”

খুলনা সদর থানার ওসি মো. হাওলাদার হোসাইন মাসুম বলেন, “গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল সহকারে জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর করেছে। আমাদের প্রতিরোধে তারা সরে গিয়ে ফেরিঘাট মোড়ে সমাবেশ করে।”

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

খুলনায় গণঅধিকার পরিষদের মিছিল থেকে জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর

আপডেট: ১২:২৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫