০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের উদ্যোগ নিল দুদক

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 66

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট জালিয়াতি মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

চিঠিতে বলা হয়েছে, আদালতের জারি করা ওয়ারেন্ট অনুযায়ী বিদেশে অবস্থানরত শেখ হাসিনা ও তার ছেলেকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

পূর্বাচল আবাসন প্রকল্পে ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক একান্ত সচিব সালাউদ্দিনসহ জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ৮টি চার্জশিট দাখিল করেছে দুদক। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত ৬টি চার্জশিট আদালতে বিচারাধীন।

একই প্রকল্পে অনিয়মের অভিযোগে সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও একটি মামলা তদন্তাধীন রয়েছে। এ কারণেই তাদের উভয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য পুলিশ সদরদপ্তরে অনুরোধ জানায় দুদক।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর থেকেই তিনি সেখানেই অবস্থান করছেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের উদ্যোগ নিল দুদক

আপডেট: ০৫:৩৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫