লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার জামিন আবেদন নামঞ্জুর

- আপডেট: ০৬:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / 74
আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখীসহ একাধিক আইনজীবী জামিন চেয়ে যুক্তি উপস্থাপন করেন। তবে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন খারিজ করে দেন।
গত ২৮ আগস্ট ‘মঞ্চ ৭১’ সংগঠনের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক গোল টেবিল বৈঠকে হট্টগোল, ব্যানার ছিঁড়ে ফেলা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ১৬ জনকে আটক করে। পরদিন শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয় এবং পরবর্তীতে এ মামলায় লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্নাকে গ্রেপ্তার দেখানো হয়।










