০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:২৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 66

ছবি: জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর ভাটারায় জামায়াত আমিরের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তার সঙ্গে ছিলেন ইইউ ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জেরিনা।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টি। উভয়পক্ষ ভবিষ্যতে সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

এসময় রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে জামায়াতের সঙ্গে ইইউর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক নিয়েও আলোচনা হয়। বৈঠকে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট: ০৬:২৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫