০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

জামায়াতের কাঁধে ভর করেও আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে: রুমিন ফারহানা

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 44

ছবি: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে রাজনৈতিক অঙ্গনে যখন জাতীয় পার্টির সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা চলছে, তখন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ভিন্ন শঙ্কার কথা তুলেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ যদি ফেরে, তা জামায়াতের কাঁধেও হতে পারে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, “আপনি কিভাবে গ্যারান্টি দেন যে জামায়াতের হাত দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না? আমরা দেখিনি কি, মাঠপর্যায়ের অনেক নেতা-কর্মী জান-মাল রক্ষার তাগিদে জামায়াতে যোগ দিয়েছে? এ জামায়াতই তো বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমা করার কথা বলেই তাদের রাজনৈতিক যাত্রা শুরু করেছিল।”

জামায়াতের নেতাকর্মীদের অবস্থান বদলেছে উল্লেখ করে তিনি বলেন, “আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফেরে, তা জামায়াতের হাত ধরেও হতে পারে। আগে যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল, তারা এখন শিবিরের প্রার্থী হয়ে উঠছে। কে কার কাঁধে ভর দিয়ে রাজনীতিতে ফিরবে, তা গুপ্ত রাজনৈতিক খেলার অংশ।”

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জামায়াতের কাঁধে ভর করেও আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে: রুমিন ফারহানা

আপডেট: ০৬:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫