০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন ভর্তি ৩৬৩ জন

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 72

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ১১২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ২৫১ জন। এর মধ্যে বরিশালে ৮৮, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ৭০, চট্টগ্রামে ৫০, খুলনা ও রাজশাহীতে ১৬ জন করে, ময়মনসিংহে ১০ এবং সিলেটে একজন রয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৩০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৭১ জন পুরুষ ও ৫৯ জন নারী। এ বছর এখন পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৩০৯ জন রোগী।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন ভর্তি ৩৬৩ জন

আপডেট: ০৬:৪৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫