০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

গোপনীয়তা লঙ্ঘন: গুগলকে দিতে হবে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 82

ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে মার্কিন আদালতে গুগলকে বড় অঙ্কের ক্ষতিপূরণ গুনতে হচ্ছে। সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল কোর্ট রায়ে জানিয়েছে, গুগলকে প্রায় ৪২৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৯০০ কোটি টাকা) ক্ষতিপূরণ দিতে হবে।

অভিযোগে বলা হয়, গুগল দীর্ঘ আট বছর ধরে কোটি কোটি ব্যবহারকারীর মোবাইল ডিভাইস থেকে তথ্য সংগ্রহ করেছে। যদিও অনেক ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে ট্র্যাকিং বা নজরদারি ফিচার বন্ধ রেখেছিলেন। আদালত মনে করে, এটি গুগলের ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি নীতিমালা ভঙ্গ করেছে এবং ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘনের শামিল।

তিনটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হলেও আদালত জানিয়েছে, গুগল ইচ্ছাকৃত বিদ্বেষ দেখায়নি। তাই কোনো শাস্তিমূলক জরিমানা আরোপ করা হয়নি। বাদীপক্ষ শুরুতে ৩১ বিলিয়ন ডলার দাবি করলেও আদালত শেষ পর্যন্ত ক্ষতিপূরণের অঙ্ক ৪২৫ মিলিয়ন ডলারে সীমিত রাখে।

রায়ের পর গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা বলেন, কোম্পানি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। তার ভাষায়, “আদালত আমাদের পণ্যের কার্যপদ্ধতি সঠিকভাবে বোঝেনি। আমরা ব্যবহারকারীদের ডেটা নিয়ন্ত্রণের ক্ষমতা দিই এবং যখন তারা পার্সোনালাইজেশন বন্ধ করে, আমরা তা সম্মান করি।”

গুগলের দাবি, যে তথ্য সংগ্রহ করা হয়েছে তা ব্যক্তিগত নয়, বরং ছদ্মনাম ব্যবহার করে আলাদাভাবে সংরক্ষণ ও এনক্রিপশন করা হয়েছে, যা ব্যবহারকারীর অ্যাকাউন্ট বা পরিচয়ের সঙ্গে সরাসরি যুক্ত নয়।

উল্লেখ্য, এই ক্লাস-অ্যাকশন মামলা ২০২০ সালের জুলাইয়ে দায়ের করা হয়। পরে এটি ৯৮ মিলিয়ন ব্যবহারকারী এবং ১৭৪ মিলিয়ন ডিভাইসকে অন্তর্ভুক্ত করে ক্লাস-অ্যাকশন হিসেবে অনুমোদিত হয়। অভিযোগে বলা হয়, গুগল উবার, ভেনমো ও ইনস্টাগ্রামের মতো অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করেছে।

বাদীপক্ষের আইনজীবী ডেভিড বোইস বলেন, “আমরা রায়ে অত্যন্ত সন্তুষ্ট। এটি প্রমাণ করেছে, গুগল ব্যবহারকারীর আস্থার সঙ্গে প্রতারণা করেছে।”

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

গোপনীয়তা লঙ্ঘন: গুগলকে দিতে হবে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ

আপডেট: ০৫:২০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫