১০:৫১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

ছানামুখীতে গললো রুমিন-হাসনাতের সম্পর্কের বরফ

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 70

দিন কয়েক আগে নেতিবাচক মন্তব্যকে ঘিরে আলোচনায় ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তবে সেই মনোমালিন্য দীর্ঘস্থায়ী হয়নি।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ছানামুখী দুই নেতার সম্পর্কের বরফ গলিয়ে দিয়েছে। বিজয়নগরে একটি উঠান বৈঠকে যোগ দিতে গেলে হাসনাত আবদুল্লাহ ও এনসিপি নেতাদের জন্য রুমিন ফারহানা বিশেষ উপহার হিসেবে পাঠান ছানামুখী। এরপর থেকেই দুই পক্ষের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে।

একটি টকশোতে রুমিন ফারহানা বলেন, স্বাধীনতার পর মাওলানা ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠনের পর আওয়ামী লীগের বড় বড় নেতারাও তাঁর কাছে পরামর্শ চাইতে যেতেন। “যে রাজনৈতিক সংস্কৃতিতে আমি বেড়ে উঠেছি, সেখানে এটাই শিক্ষা,” যোগ করেন তিনি।

রুমিন আরও জানান, হাসনাত আবদুল্লাহ তাঁকে ফোন করে জানিয়েছিলেন যে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছেন। তখন তিনি স্থানীয় নেতাকর্মীদের অতিথি বরণের নির্দেশ দেন। “হাসনাত যখন জিজ্ঞেস করলো, আপা আপনার এলাকা থেকে আমি কী নিতে পারি? তখন আমি ব্রাহ্মণবাড়িয়ার স্পেশালিটি ছানামুখী পাঠিয়েছি,” বলেন রুমিন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ছানামুখীতে গললো রুমিন-হাসনাতের সম্পর্কের বরফ

আপডেট: ০২:৩৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫