১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

খুলনায় যুবদল কর্মী মানিককে গুলি করে হত্যা

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 62

খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন মানিক (৩৮) নামে যুবদল কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নৈহাটি ইউনিয়নের জয়পুর মাস্টার বাড়ির গেটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মানিক ওই ইউনিয়নের বাগমার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি কুখ্যাত সন্ত্রাসী সংগঠন ‘বি-কোম্পানি’র (গ্রেনেড বাবু গ্রুপ) সক্রিয় সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা খুব কাছ থেকে মানিকের মুখমণ্ডল লক্ষ্য করে ৫–৬ রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, নিহত মানিক বি-কোম্পানির শীর্ষ সন্ত্রাসী। তাকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং মরদেহ থানায় আনা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

খুলনায় যুবদল কর্মী মানিককে গুলি করে হত্যা

আপডেট: ০২:৩৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫