০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

ইউএনএ নিউজ ডেস্ক
- আপডেট: ০২:৪২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / 73
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মাহিন সরকার। একইসঙ্গে তিনি গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর প্রার্থী আবু বাকের মজুমদারের প্রতি সমর্থন জানান।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সাবেক এনসিপি নেতা মাহিন সরকার।
সংবাদ সম্মেলনে মাহিন সরকার বলেন, “সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে ঐক্য থাকা জরুরি। অভ্যুত্থানের প্রথম সারির কেউ যদি ডাকসুতে নির্বাচিত হন, তিনি অন্য যে কারোর চেয়ে বেশি দায়িত্বশীল হবেন।”
তিনি আরও বলেন, “আবু বাকের মজুমদার অভ্যুত্থানের একজন অগ্রসেনানী। তার বিজয় মানে আমারও বিজয়। তাই তার প্রতি আমি সমর্থন জানাচ্ছি।”
ট্যাগ :




















