১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু নির্বাচন: প্রচারণায় বিরক্ত শিক্ষার্থীদের অভিনব নোটিশ

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 96

দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণায় এখন সরগরম পুরো ক্যাম্পাস। তবে লাগাতার প্রচারণায় বিরক্ত হয়ে অভিনব কৌশল নিয়েছেন অনেক শিক্ষার্থী।

প্রার্থীরা শিক্ষার্থীদের রুমে প্রবেশ করে ভোট চাইতে থাকায় পরীক্ষা চলাকালীন পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এতে বিরক্ত হয়ে তারা কক্ষের দরজায় ভিন্ন ভিন্ন বার্তা টানিয়ে দিচ্ছেন।

জগন্নাথ হলের এক রুমের দরজায় লেখা হয়েছে— ‘ইয়ার ফাইনাল চলিতেছে। রুমে প্রবেশের জন্য নিরুৎসাহিত করা হচ্ছে। নিতান্তই প্রবেশ করিতে হলে ফলমূল এবং নাশতা নিয়ে আসবেন।’

আরেক কক্ষে লেখা রয়েছে— ‘ডাকসুর যে কোনো পদের ভোট চাইতে হলে এই রুমে কাচ্চির বাজেট নিয়ে ঢুকবেন। ১০০ পার্সেন্ট ভোট পাবেন। অন্যথায় মিষ্টি কথায় কোনো কাজ হবে না।’

আরেক কক্ষে ঝোলানো পোস্টারে লেখা— ‘কাল পরীক্ষা। আজ যিনি রুমে নির্বাচনী প্রচারণা করতে নক দিবেন তাকে ভোট দেবো না।’

শিক্ষার্থী অভিষেক জানান, “অনেক প্রার্থী আসেন। একজন বের হলে একটু পরেই আরেকজন আসেন। এতে পড়াশোনায় মনোযোগ নষ্ট হয়। তাই কেউ মজা করে, কেউ সিরিয়াসলি দরজায় এসব নোটিশ টানিয়ে দিয়েছেন।”

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ডাকসু নির্বাচন: প্রচারণায় বিরক্ত শিক্ষার্থীদের অভিনব নোটিশ

আপডেট: ০৫:১৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫