০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

ভারতের নাগপুরে প্রতিরক্ষা কারখানায় বিস্ফোরণ, নিহত ৮, আহত কমপক্ষে ২৫

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 67

ভারতের মহারাষ্ট্রের নাগপুর জেলায় একটি আগ্নেয়াস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটে। এতে ৮ জন নিহত এবং আরও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণ শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে নাগপুরের ভান্দারা এলাকায় কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ ৫ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে।

নাগপুর জেলা প্রশাসক সঞ্জয় কোলতে জানিয়েছেন, ছাদ ধসে পড়ার কারণে কয়েকজন শ্রমিক চাপা পড়েন। দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ধ্বংসস্তুপের ভেতর থেকে ৮ জনের মরদেহ এবং ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, বিস্ফোরণটি কারখানার আরডিএক্স তৈরির প্লান্টে ঘটেছে। এক কর্মী বলেন, “হঠাৎ চারদিকে ধোঁয়ায় ঢেকে যায়। সুপারভাইজার দ্রুত বের হওয়ার নির্দেশ দেন, তার পরই বিস্ফোরণ ঘটে।” অন্য একজন কর্মী জানান, “ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল কারখানা। ধাক্কায় মাটিতে ছিটকে পড়ে জীবন রক্ষা করতে পারি।”

উল্লেখ্য, ২০২৩ সালে এই একই কারখানায় আগে একটি বিস্ফোরণে ৯ জন কর্মী নিহত হয়েছিলেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ভারতের নাগপুরে প্রতিরক্ষা কারখানায় বিস্ফোরণ, নিহত ৮, আহত কমপক্ষে ২৫

আপডেট: ০৬:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫