০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 65

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রভাব ক্রমেই বাড়ছে। মৃত্যুর সংখ্যা এবং হাসপাতালে ভর্তি রোগীর চাপ দুটোই বৃদ্ধি পাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু প্রতিবেদনের তথ্যমতে, চলতি সপ্তাহে (শনিবার–শুক্রবার) ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু এবং ২,৯২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি গত সপ্তাহের তুলনায় বেশি; গত সপ্তাহে মারা গেছেন ৮ জন এবং ভর্তি হয়েছেন ২,৫৮৬ জন।

চলতি বছর এখন পর্যন্ত ৩৩,৪৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৩১,৭৯৪ জন ছাড়পত্র পেয়েছেন এবং ১৩০ জন মারা গেছেন।

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু এখন আর সিজনাল নয়, বর্ষা শুরু হওয়া মাত্রই রোগের প্রবণতা বাড়ছে। অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, মশা নিরোধক ওষুধ ব্যবহার এবং সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি সিটি করপোরেশনের সক্রিয় ভূমিকা অপরিহার্য।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, মশানিধনের জন্য শুধু জরিমানা বা জনসচেতনতা যথেষ্ট নয়। সঠিক জরিপ ও দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া আবশ্যক।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩,২১,১৭৯ জন আক্রান্ত এবং ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে

আপডেট: ০৭:১৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫