০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

ভারতকে ছোট ছোট রাষ্ট্রে ভাগ করতে হবে -অস্ট্রিয়ার অর্থনীতিবিদ

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 80

ছবি: অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও অ্যাক্টিভিস্ট গুনথার ফেলিঙ্গা

অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও অ্যাক্টিভিস্ট গুনথার ফেলিঙ্গার ভারতের ভৌগোলিক কাঠামো ভেঙে ছোট ছোট রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন। তার এমন মন্তব্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। খবর—হিন্দুস্তান টাইমস।

নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্টে ফেলিঙ্গার লিখেছেন, “আমি ভারতকে ভেঙে দেওয়ার আহ্বান জানাচ্ছি। নরেন্দ্র মোদী রাশিয়ার লোক। আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু প্রয়োজন।”

ভারতীয় গণমাধ্যমের দাবি, রাশিয়া থেকে তেল আমদানির কারণে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতের ওপর শুল্ক আরোপ করেছিল। এতে ওয়াশিংটন-দিল্লি সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসে। এমনকি মোদী-ট্রাম্পের সম্পর্কও শীতল হয়ে গেছে বলে খবর রয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ সম্বোধন করে বিভিন্ন আয়োজনে ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছে মোদীকে।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্র অস্ট্রিয়ার এই রাজনীতিবিদ ভারতের বিভাজনের ডাক দেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি মানচিত্রও শেয়ার করেন। তাতে উত্তর ভারতের বড় অংশকে ‘খালিস্তান’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তরপূর্বাঞ্চল ও দক্ষিণ ভারতের কেরালা–তামিলনাড়ুসহ বিভিন্ন অঞ্চলকে আলাদা রঙে আলাদা পতাকার প্রতীকে দেখানো হয়েছে।

ফেলিঙ্গার আরও জানান, তিনি এক শিখ নেতার সঙ্গে দুই ঘণ্টাব্যাপী আলোচনায় অংশ নিয়েছেন। আলোচনায় খালিস্তানের স্বাধীনতা অর্জন, ভারতকে ‘সাবেক ভারত’ হিসেবে রূপান্তর এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন “রাশিয়াপন্থি শাসন” থেকে ভারতীয়দের মুক্তির উপায় নিয়ে কথা হয়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ভারতকে ছোট ছোট রাষ্ট্রে ভাগ করতে হবে -অস্ট্রিয়ার অর্থনীতিবিদ

আপডেট: ০৪:৩৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫