০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬
জাতীয় পার্টির কার্যালয়ে হামলায় বিএনপির নিন্দা

ইউএনএ নিউজ ডেস্ক
- আপডেট: ০১:৪২:১১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / 66
জাতীয় পার্টির (জাপা) কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বিএনপি বলেছে, গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশার মধ্যে এমন হামলা জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। এ ধরনের শক্তি প্রয়োগ গণতন্ত্র ও জুলাই চেতনার পরিপন্থী। প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অনিবার্য; কোন রাজনৈতিক দলের টিকে থাকা জনগণের ইচ্ছার ওপর নির্ভর করে, জোরজবরদস্তি বা সহিংসতার মাধ্যমে তা ঠেকানো যায় না।
এর আগে শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলস্থ জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ট্যাগ :










