০৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

দুমকিতে প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 73

পটুয়াখালীর দুমকি উপজেলায় আফসানা ইসরাত বীথি (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সৌদি প্রবাসী স্বামী সৈয়দ নাহিদ ইসলামের (২৮) সঙ্গে মোবাইল ফোনে ঝগড়ার পর ভোরে ছোট ভাই ঘরে ঢুকে বীথিকে ওড়না প্যাঁচানো অবস্থায় সিলিং ফ্যান থেকে ঝুলতে দেখে। পরিবারের সহায়তায় লাশ নামানো হয়।

প্রায় সাড়ে তিন বছর আগে বীথি-নাহিদের বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

দুমকিতে প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট: ০৭:৫৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫