০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
পশ্চিম তীর দখলের পরিকল্পনায় সৌদির কড়া হুঁশিয়ারি ইসরায়েলকে

ইউএনএ নিউজ ডেস্ক
- আপডেট: ১২:৩৪:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / 61
অধিকৃত পশ্চিম তীরকে মানচিত্রে যুক্ত করার পরিকল্পনা প্রকাশ্যে আনার পর ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট করে বলেছেন, তেল আবিব এমন পদক্ষেপ নিলে তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের সব সম্ভাবনা চিরতরে শেষ হয়ে যাবে।
জেরুজালেম পোস্ট ও ইসরায়েলি গণমাধ্যম কেএএন জানায়, রিয়াদে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন সৌদি যুবরাজ।
এর আগে আমিরাতও পশ্চিম তীর দখলকে ‘রেড লাইন’ আখ্যা দিয়ে আব্রাহাম চুক্তি থেকে সরে আসার হুমকি দেয়। সৌদি ও আমিরাতের স্পষ্ট অবস্থানের কারণে এ চুক্তির ভবিষ্যৎ এখন শঙ্কায় পড়েছে।
বিশ্লেষকদের মতে, পশ্চিম তীর দখলের যেকোনো পদক্ষেপ শুধু আব্রাহাম চুক্তিকেই ভঙ্গ করবে না, বরং সৌদি–ইসরায়েল সম্পর্কের পথও চিরতরে বন্ধ করে দেবে।
ট্যাগ :




















