০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

আসন কমানোর প্রতিবাদে বাগেরহাটে হরতাল, অচল শহর

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 65

বাগেরহাটে সংসদীয় আসন সংখ্যা চার থেকে তিনে কমিয়ে নির্বাচনী সীমানার গেজেট প্রকাশের প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হচ্ছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে শহরে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অধিকাংশ দোকানপাটও খোলা হয়নি।

রোববার এক সংবাদ সম্মেলনে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি এ কর্মসূচি ঘোষণা করে। পাঁচ দিনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবারের হরতালের পর মঙ্গলবার উপজেলাভিত্তিক বিক্ষোভ মিছিল এবং বুধবার ও বৃহস্পতিবার আবারো হরতালের ডাক দেওয়া হয়েছে।

জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম বলেন, শান্তিপূর্ণভাবে দাবি জানালেও যদি নির্বাচন কমিশন কর্ণপাত না করে, তবে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। জেলা বিএনপির সাবেক সহসভাপতি খান মনিরুল ইসলাম অভিযোগ করেন, জনগণের দাবি উপেক্ষা করে নির্বাচন কমিশন আসন পুনর্বিন্যাস করেছে।

উল্লেখ্য, জুলাই মাসে ভোটার সংখ্যা কম হওয়ায় বাগেরহাট–৩ (রামপাল–মোংলা) আসন বিলুপ্ত করে গাজীপুরে নতুন আসন করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সর্বস্তরের মানুষ ও রাজনৈতিক দলগুলোর আপত্তি সত্ত্বেও গত ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেটে বাগেরহাটের তিন আসন প্রকাশ করা হয়। নতুন বিন্যাস অনুযায়ী—

  • বাগেরহাট–১: সদর, চিতলমারী, মোল্লাহাট

  • বাগেরহাট–২: ফকিরহাট, রামপাল, মোংলা

  • বাগেরহাট–৩: কচুয়া, মোরেলগঞ্জ, শরণখোলা

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আসন কমানোর প্রতিবাদে বাগেরহাটে হরতাল, অচল শহর

আপডেট: ১২:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫