০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 83

ছবি: হাইকোর্ট ভবন

এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয়।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন আপিল বিভাগ। এই আদেশের ফলে পূর্বনির্ধারিত তারিখেই (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ৯ বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবশেষ ১৯৯৩ সালের ২৯ জুলাই এক ছাত্রকে বহিষ্কারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সংঘর্ষ বাধলে জাকসু ও হল সংসদ বাতিল করে প্রশাসন। এরপর থেকে আর নির্বাচন হয়নি।

আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, বামপন্থী সংগঠনসহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী অংশ নিচ্ছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সক্রিয় থাকা শিক্ষার্থীরাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

আপডেট: ১২:৪৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫