০৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বাড়ল

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 104

প্রায় দুই দশক পর আবারও বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হতে যাচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ ছিল ৫ সেপ্টেম্বর, তবে সময়সীমা বাড়িয়ে আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত করা হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, সময়সীমা বাড়ানোর কারণে আঞ্চলিক অডিশনের তারিখও কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ পরে বিটিভির সম্প্রচার ও বিভিন্ন মাধ্যমে জানানো হবে। হালনাগাদ তথ্য পাওয়া যাবে বিটিভির সম্প্রচারে এবং ওয়েবসাইটে (www.btv.gov.bd)।

আগ্রহী প্রার্থীরা ‘নতুন কুঁড়ি ২০২৫’ ব্যানারে ক্লিক করে অথবা সরাসরি btvapplication.com ওয়েবসাইট থেকে আবেদন ও রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। ইতোমধ্যে যারা আবেদন করেছেন, তারাও ডাউনলোড মেন্যু থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারবেন। যেকোনো তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে ০১৩৩২-১২৫১৩৭ এবং ০১৩৩২-১২৫১৩৮ নম্বরে যোগাযোগের সুযোগ রাখা হয়েছে।

প্রতিযোগিতার প্রাথমিক বাছাইয়ের জন্য পুরো দেশকে ১৯টি অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রতিটি অঞ্চলের শিল্পকলা একাডেমিতে প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্বাচিত প্রতিযোগীরা বিভাগীয় রাউন্ডে অংশ নেবে এবং শেষ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত বাছাই ও ফাইনাল।

‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অভিনয়, আবৃত্তি, গল্পবলা/কৌতুক, নৃত্য, দেশাত্মবোধক ও আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত এবং হামদ-নাত—এই নয়টি বিষয়ে প্রতিযোগিতা হবে। এখানে দুটি শাখা রাখা হয়েছে: ‘ক’ শাখা (৬ থেকে ১১ বছরের নিচে) এবং ‘খ’ শাখা (১১ থেকে ১৫ বছর বয়সী) ছেলে-মেয়েদের জন্য।

ফাইনাল প্রতিযোগিতা আগামী ২ থেকে ৬ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শিশু-কিশোরদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় উৎসাহিত করতে দীর্ঘ বিরতির পর অনুষ্ঠানটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। উল্লেখ্য, বিটিভির এ আয়োজনে অতীতে বহু তারকা শিল্পীর পথচলা শুরু হয়েছিল, যারা দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বাড়ল

আপডেট: ০২:০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫