০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

নেপালে বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত বেড়ে ১৬, আহত শতাধিক

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 57

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্ত ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে। সোমবার সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শত শত বিক্ষোভকারী।

প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নেতৃত্বাধীন সরকার সম্প্রতি ফেসবুক, ইউটিউব, এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করে। এর প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডুর বিভিন্ন জেলায় কারফিউ জারি এবং সেনা মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করেছে। এক তরুণ বিক্ষোভকারী বলেন, “কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী উসকানি দিলেও আমরা ইতোমধ্যে জয়ী হয়েছি।”

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দুর্নীতি দমনের দাবিতে বিক্ষোভকারীদের ওপর কঠোর অবস্থান নিয়েছে নেপাল সরকার। এর ফলে হতাহত বেড়েই চলেছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নেপালে বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত বেড়ে ১৬, আহত শতাধিক

আপডেট: ০৬:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫