১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে -তারেক রহমান

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 58

ছবি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরে না আসা পর্যন্ত বিএনপির আন্দোলন থামবে না। তিনি বলেন, শহীদ জিয়া ও খালেদা জিয়ার প্রতিটি নেতাকর্মী অতন্দ্র প্রহরীর মতো গণতন্ত্র রক্ষায় কাজ করে যাবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ভার্চুয়ালি এক সভায় যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, জনগণকে বাইরে রেখে রাজনৈতিক দলগুলোর সমঝোতা টেকসই হবে না। এতে “পলাতক স্বৈরাচার” ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে। তাই জনগণের শান্তি-শৃঙ্খলা নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস। নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে দলকে নতুনভাবে সংগঠিত করার চেষ্টা চলছে। পতিত সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, প্রায় তিন কোটির বেশি নতুন ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হলেও কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে। সেসব বিষয়ে জনগণের সিদ্ধান্তকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে -তারেক রহমান

আপডেট: ০৮:৪৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫