০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ডাকসু নির্বাচনের আগের রাতে প্রার্থিতা প্রত্যাহার করলেন রিদওয়ান মানসুর

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 52

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে বাড়ছে উত্তাপ। ভোট গ্রহণ শুরুর মাত্র ঘণ্টাখানেক আগে কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে সরে দাঁড়ালেন আরবি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী রিদওয়ান মানসুর।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি এ পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদকে পূর্ণ সমর্থন জানান।

পোস্টে রিদওয়ান লিখেছেন, “আমি কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করছি এবং ওই পদে মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ ভাইকে পূর্ণ সমর্থন জানাচ্ছি।”

উল্লেখ্য, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ডাকসু নির্বাচনের আগের রাতে প্রার্থিতা প্রত্যাহার করলেন রিদওয়ান মানসুর

আপডেট: ০২:২১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫