০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

নেপালে জেন-জিদের বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ১৯

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 48

নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে জেন-জিদের নেতৃত্বে হওয়া বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত এই হতাহতের খবর দিয়েছে দেশটির শীর্ষ গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

রাজধানী কাঠমান্ডু, সুনসারি, পোখারা, বুটওয়াল, ভৈরহাওয়া, ভরতপুর, ইটাহারি ও দামাকসহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দুপুর ৩টা ৩০ মিনিট থেকে দেশজুড়ে কারফিউ জারি করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রের বরাতে জানা যায়, শুধু কাঠমান্ডুতেই ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ন্যাশনাল ট্রমা সেন্টারে আটজন, এভারেস্ট হাসপাতালে তিনজন, সিভিল হাসপাতালে তিনজন, কাঠমান্ডু মেডিকেল কলেজে দুজন ও ত্রিভুবন টিচিং হাসপাতালে একজন মারা গেছেন। এছাড়া সুনসারির ইটাহারিতে গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় সারা দেশে এখন পর্যন্ত অন্তত ৩৪৭ জন আহত হয়েছেন। শুধু সিভিল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০০ জন। ট্রমা সেন্টারে ৫৯, এভারেস্ট হাসপাতালে ১০২, কাঠমান্ডু মেডিকেল কলেজে ৩৭, বাকি আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, অনেকের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার রাজধানীর নতুন বানেশ্বর এলাকায় পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশ প্রথমে পানির কামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে, পরে সরাসরি গুলি চালায়। অনলাইনে প্রচারিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, তরুণ-তরুণীরা জাতীয় পতাকা হাতে ‘স্বাধীন কণ্ঠস্বর আমাদের অধিকার’ স্লোগান দিচ্ছিলেন।

বিক্ষোভকারীরা ঝাপায় প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির দামাকের বাসভবনের সামনে ইটপাটকেল নিক্ষেপ করেন। পূর্ব–পশ্চিম মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধও তৈরি করেন তারা।

এ ঘটনায় দেশজুড়ে উত্তেজনা আরও বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় গণমাধ্যমগুলো।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নেপালে জেন-জিদের বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ১৯

আপডেট: ০২:২৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫