০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনের ছয় মাসের জামিন

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 69

সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতের নামে মধ্যরাতে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি এবং সাংবাদিকের পক্ষে ছিলেন আইনজীবী ইশরাত হাসান। এর আগে গত ২ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।

২০২০ সালের ১৩ মার্চ দিবাগত রাতে কুড়িগ্রাম শহরের সরকারি পুকুর সংস্কার করে ডিসির নামে নামকরণ নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আরিফকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় জেলা প্রশাসনের তিন ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাকে ধরলা নদীর তীরে নিয়ে গিয়ে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়, পরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে বিবস্ত্র করে মারধর করা হয়। এরপর মাদক রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও জরিমানা করে।

দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের পর এক দিন পর আরিফ জামিনে মুক্তি পান। পরে তিনি সাবেক ডিসি সুলতানা পারভীনসহ তিন ম্যাজিস্ট্রেট ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

হাইকোর্টের নির্দেশে মামলা হিসেবে রেকর্ড হওয়ার পর দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সম্প্রতি চার্জশিট দাখিল করেছে। এতে সাবেক ডিসি সুলতানা পারভীন, তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলামকে অভিযুক্ত করা হয়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনের ছয় মাসের জামিন

আপডেট: ০২:২০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫