আমি কোনো দলের নই, কখনো রাজনীতি করিনি : ঢাবি উপাচার্য

ইউএনএ নিউজ ডেস্ক
- আপডেট: ০৮:৫৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / 48
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং জীবনে কখনো রাজনীতি করেননি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ছাত্রদল নেতাদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সিনেট ভবনে চলমান একটি মিটিংয়ে ছাত্রদল নেতারা ঢুকে পড়ে ডাকসু নির্বাচনকে ঘিরে শিবিরের বহিরাগত জড়ো হওয়ার অভিযোগ তোলেন। এ সময় উপাচার্যের সঙ্গে তাদের মুখোমুখি উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
ছাত্রদল নেতারা দাবি করেন, বহিরাগতরা মূলত জামায়াত-শিবিরের নেতাকর্মী। উপাচার্য জানান, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ছাত্রদল নেতারা তার বক্তব্যে সন্তুষ্ট হননি।
এ সময় উপাচার্য স্পষ্ট করে বলেন, “আমি কোনো দলের নই এবং কখনো রাজনীতি করিনি।”
ট্যাগ :
- সর্বশেষ
- জনপ্রিয়




















